এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত (HSC) - কম্পিউটার মেলা

Computer Mela

Computer Mela

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত (HSC)

করোনার ভাইরাস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্ত রাখতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ খবর নিশ্চিত করেছে। নতুন তারিখ এপ্রিলের প্রথম দিকে জানিয়ে দেয়া হবে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড,  মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে সাড়ে ১৩ লাখ পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিলো।
বোর্ডের  অপর এক সূত্র দৈনিক শিক্ষাকে জানিয়েছে, আগামী ২৮ মার্চ পর্যন্ত প্রবেশপত্র বিতরণ স্থগিত করা হয়েছে

http://www.dainikshiksha.com/%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4/184483/

No comments

Powered by Blogger.